নড়াইলে খাল পুনঃখনন কাজ উদ্বোধন
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান।
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে এ কাজ উদ্বোধন করেন। পরে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “এই খালটি পুনঃখনন হলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কাজে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।”
নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, “গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে।”
নড়াইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. মেহেরুন নেছা জানান, প্রাথমিক ভাবে ৯৫০ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ এ খাল ২৫ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (ঊএচচ) কর্মসূচির আওতায় এই খনন কাজ পরিচালিত হচ্ছে।
ঢাকা/শরিফুল/মাসুদ
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন