ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিদ্ধিরগঞ্জে লেকে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১২ মে ২০২৬  
সিদ্ধিরগঞ্জে লেকে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার হয়।

সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

আরো পড়ুন:

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন- মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান জানান, সোমবার দুপুর ১টায় পরীক্ষা শেষে দুই শিক্ষার্থী নিজ নিজ বাসায় ফিরে যায়। দুপুরে তারা গোদনাইল নয়াপাড়া এলাকার ডিএনডি খালে গোসল করতে নামে। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আজ ভোরে স্থানীয়রা খালের পানিতে তাদের লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক গণমাধ্যমকে জানান, সাঁতার না জানার কারণে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়