ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘১০ ধরনের সাড়ে ৯ কোটি লাখ ডোজ ভ্যাকসিন আনছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১২ মে ২০২৬  
‘১০ ধরনের সাড়ে ৯ কোটি লাখ ডোজ ভ্যাকসিন আনছে সরকার’

ফাইল ফটো

টিকাদান কর্মসূচি জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে ৮ কোটি ৩৬ লাখ ডলারে সরকার ১০ ধরনের ৯ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সংগ্রহ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ১০ মে পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ডোজ দেশে পৌঁছেছে। নতুন সরবরাহের ফলে আগামী ১২ মাস ভ্যাকসিনের ঘাটতি হবে না।  

আরো পড়ুন:

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে  তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “সরকার এরইমধ্যে ৮ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার ইউনিসেফকে দিয়েছে। এ অর্থে ১০ ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।” 

তিনি জানান, ৩ মে প্রথম চালানে ১৫ লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছায়। ৬ মে আরো ১৫ লাখ ডোজ এমআর এবং ৯ লাখ ডোজ টিডি ভ্যাকসিন এসেছে। এ মাসে ১০ মে পর্যন্ত সবমিলিয়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিভি, ওপিভি ও পেন্টা ভ্যাকসিন দেশে এসেছে। সেপ্টেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ হবে। দেশে টিসিভি ও এইচপিভি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে ভ্যাকসিনের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে এবং ইউনিসেফ এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দিচ্ছে।

তিনি আরো জানান, ৬ মাস থেকে ৫ বছরের নিচে ১ কোটি ৮০ লাখ শিশুকে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কেউ বাদ পড়লে নির্ধারিত টিকা কেন্দ্রে গেলে টিকা দেওয়া হচ্ছে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়