ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌনির সংসার ভাঙার গুঞ্জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১২ মে ২০২৬  
মৌনির সংসার ভাঙার গুঞ্জন

মৌনি রায়

মুম্বাই পাড়ি জমিয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান গড়েছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। ভালোবেসে সুরাজ নাম্বিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। বিয়ের ৪ বছরের মাথায় গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এই অভিনেত্রীর সংসার। 

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ার সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ইনস্টাগ্রামে তারা পরস্পরকে আনফলো করেছেন। এমনকি, মৌনির সঙ্গে তোলা ছবিও সুরাজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করে ফেলেছেন। তবে তাদের পুরোনো কয়েকটি ছবি এখনো দেখা যাচ্ছে। এরপর এ জুটির বিচ্ছেদের চর্চা আরো জোরালো হয়েছে।  

আরো পড়ুন:

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নানা চর্চা চললেও এখনো মুখে কুলুপ এঁটে আছেন মৌনি-সুরাজ। এ নিয়ে নীরবতা পালন করছেন অভিনেত্রীর টিমও।   

করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়েও আলোচনা কম হয়নি। সবকিছুর ইতি টেনে ২০২২ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। 

টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি। মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়