ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, ৪ কনস্টেবল আহত

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৪ মে ২০২৬  
সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, ৪ কনস্টেবল আহত

নামগঞ্জের তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামে বুধবার রাতে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা হয়।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার হয়েছে। এতে চার কনস্টেবল আহত হয়েছেন। ঘটনায় জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে ওসির নের্তৃত্বে ২০ থেকে ২৫ অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে সাত যুবককে আটক করা হয়। 

অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার জানান, হামলা ও আসামি চিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদেন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়