ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ নয়, গার্মেন্টেসে চাকরি করতে পালিয়ে আসে ৪ কিশোরী: পুুলিশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১৪ মে ২০২৬   আপডেট: ০৯:১২, ১৪ মে ২০২৬
নিখোঁজ নয়, গার্মেন্টেসে চাকরি করতে পালিয়ে আসে ৪ কিশোরী: পুুলিশ

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে নিখোঁজ হওয়া চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া কিশোরীরা পালিয়ে গাজীপুরে এসেছিল গার্মেন্টসে চাকরি করতে। 

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে। চারদিন আগে তারা নিখোঁজ হন। তাদের সন্ধান না পেয়ে গত রবিবার রাতেই চার কিশোরীর অভিভাবকরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বাউফল থানা থেকে কালিয়াকৈর থানায় বিষয়টি জানানো হয়। 

আরো পড়ুন:

এদিকে, ওই চার কিশোরী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি বাসা ভাড়া নেয়। তারা পরিকল্পনা করে পালিয়ে আসে এবং গার্মেন্টস কারখানায় কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা চাকরির জীবন বৃত্তান্ত তৈরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে। পরবর্তী পুলিশ ফাঁড়িতে এনে অভিভাবকদের খবর দেওয়া হয়। তারা আসলে কিশোরীদের কাছে হস্তান্তর করা হয়।  

মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামীম আক্তার বলেন, ‍“তারা নিখোঁজ হয়নি, স্বেচ্ছায় পরিকল্পনা করে পালিয়ে মৌচাকে চলে আসে। তারা গার্মেন্টসে চাকরি করার পরিকল্পনা করে। বিষয়টি লোক মাধ্যমে জানতে পেরে আমরা তাদের উদ্ধার করেছি। এরপর তাদের পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা আসলে বুধবার রাতে কিশোরীদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়