ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লিচু খেয়ে টাকা না দেওয়ায় মারামারি, বিক্রেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৪ মে ২০২৬   আপডেট: ১০:০২, ১৪ মে ২০২৬
লিচু খেয়ে টাকা না দেওয়ায় মারামারি, বিক্রেতা নিহত

ফাইল ফটো

ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত ব্যক্তির নাম আজিজুল মোল্লা (৬৫)। তিনি লিচু বিক্রেতা। অভিযুক্তরা হলেন- চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির দুই ছেলে শাকিল মুন্সি  (২৫) ও তুষার মুন্সি (২৭)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ফুলবাড়িয়া বাজারে আজিজুল মোল্লা লিচু বিক্রি করছিলেন। দুপুরের দিকে শাকিল ও তুষার লিচু খেয়ে দাম না দিয়েই চলে যেতে চাইলে আজিজুল তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই ভাই আজিজুলকে এলোপাতাড়ি মারধর শুরু করে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আজিজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আজিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়া ও দাম না দেওয়া নিয়ে ঝগড়ার জেরে হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিচু বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়