ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে নানা আয়োজনে হলো ‘সুকান্ত মেলা’

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৫ মে ২০২৬  
গোপালগঞ্জে নানা আয়োজনে হলো ‘সুকান্ত মেলা’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো তিন দিনব্যপী ১৪তম সুকান্ত মেলা। কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।

শুক্রবার (১৫ মে) সুকান্ত মেলার শেষ দিনে উদীচী শিল্পী গোষ্ঠী, কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবি সুকান্তের লেখা কবিতা পাঠ, গান ও নাচ পরিবেশন করেন।

প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় গোপালগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে আসেন কবি-সাহিত্যিক ও সুকান্তপ্রেমীরা। তাদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিবকল্পনাবিষয়ক উপদেষ্ট রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক উপস্থিত ছিলেন।

সেখানে গ্রামীণ মেলাও বসে। এ মেলায় নানান পদের খাবার ও মিষ্টি, কুটির শিল্প পণ্য বিক্রি হয়। ছিল নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন।

গত ১৩ মে বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান উপস্থিত ছিলেন।  

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়