ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই প্রবাসীর
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের বলেন, “আরিফুল ও শাহ আলম মোটরসাইকেলে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।”
ঢাকা/পলাশ/রাজীব
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু