ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৫ মে ২০২৬   আপডেট: ২০:৩১, ১৫ মে ২০২৬
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম

নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।

বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে যাওয়ায় নতুন করে তাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। ডিএমপি মিডিয়ার উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দীন বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

সংশ্লিষ্টদের মতে, তার এ দায়িত্ব গ্রহণ নিছক কোনো রুটিন পদায়ন নয়। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর বিপর্যস্ত পুলিশিং ব্যবস্থা পুনর্গঠন, পুলিশ সদস্যদের মনোবল চাঙা করা এবং চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে নজরুল ইসলাম নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংকটকালীন পরিস্থিতিতে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা ও নগরবাসীর আস্থা পুনরুদ্ধারে তার কার্যকর নেতৃত্বের কারণে বিশেষজ্ঞরা এই কৌশলকে ‘কৌশলগত স্থিতিশীলতা মডেল’ হিসেবে অভিহিত করেছেন।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়