ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ মে ২০২৬  
কুষ্টিয়ায় হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও ইউসুফ শেখ হত্যা মামলার পলাতক আসামি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে জেলার মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ১৮ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার পাঁচ নম্বর আসামি সানোয়ার হোসেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনি বলেন, “সানোয়ারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়