ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএসটিআইর অনুমোদন ছাড়া জুস উৎপাদন: মালিকের জেল-জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৫ মে ২০২৬   আপডেট: ১৮:৩৩, ১৫ মে ২০২৬
বিএসটিআইর অনুমোদন ছাড়া জুস উৎপাদন: মালিকের জেল-জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া ‘ড্রিংকো জুস’ তৈরি দায়ে মাসুদ শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কারখানার মালিক মাসুদ শিকদারকে জেল-জরিমানা দেন। পরে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জনসম্মুখে পেভার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

আরো পড়ুন:

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়