ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১৫ মে ২০২৬  
নড়াইলে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে টুকু মোল্যা (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের ভাষ্য, চারটি বিয়ে করলেও কোনো স্ত্রী সংসার করেনি টুটু মোল্যার সঙ্গে। ফলে মানসিক যন্ত্রণা থেকে তিনি এ কাণ্ড ঘটাতে পারেন। 

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রাম থেকে টুটু মোল্যার মরদেহ উদ্ধার হয়। তিনি একই গ্রামের মৃত ছামাদ মোল্যার ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার কোনো এক সময় টুকু মোল্যা নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন। ছোট ভাই তারা মিয়া রাত সাড়ে ৯টার তাকে ঝুলে থাকতে দেখেন। দ্রুত টুকু মোল্যাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক আবুল হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই তারা মিয়া জানান, তার ভাই এখন পষর্ন্ত চারটি বিয়ে করেছেন। কিছুদিন থাকার পর বউরা তাকে ছেড়ে চলে যায়। ফলে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। হয়তো এ জন্যই আত্মহত্যা করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়