ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নজর কাড়ছে ৪০ মণ ওজনের ‘ঠান্ডা ভোলা’

যশোর (অভয়নগর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৫ মে ২০২৬   আপডেট: ১০:৪২, ১৫ মে ২০২৬
নজর কাড়ছে ৪০ মণ ওজনের ‘ঠান্ডা ভোলা’

ঠান্ডা ভোলার যত্ন নিচ্ছেন প্রসেনজিৎ রায়ের পরিবারের সদস্যরা।

কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন গরুর খামারিরা। যশোরের অভয়নগর উপজেলার ফুলেরগাতী গ্রামের একটি খামারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। মালিক ভালোবেসে ষাঁড়ের নাম রেখেছেন ‘ঠান্ডা ভোলা’। 

ফুলেরগাতী গ্রামের বাসিন্দা লক্ষণ রায়ের ছেলে প্রসেনজিৎ রায় ষাঁড়টির মালিক। প্রায় চার বছর ধরে তিনি ষাঁড়টি লালন-পালন করেছেন। তিনি জানান, ক্রেতারা বাড়িতে এসে ষাঁড়টির দাম বলবেন। মতের সঙ্গে মিললে বিক্রি করবেন।

আরো পড়ুন:

ঠান্ডা ভোলার খাবারের তালিকায় রাখা হয়েছে মিল থেকে তৈরি খৈল, ভূষি, খড় ও ভুট্টার গুড়া ও সবুজ ঘাষ। 

গত বছর ভালো দাম না পাওয়াই ষাঁড়টি বিক্রি করতে পারেননি প্রসেনজিৎ। এবার তার বিশ্বাস খুব তাড়াতাড়ি ঠান্ডা ভোলাকে বিক্রি করতে পারবেন। 

প্রসেনজিৎ রায় বলেন, “যারা কিনতে ইচ্ছুক তারা যেন বাড়িতে এসে ষাঁড়টি দেখে দাম বলেন। মতে মিলে গেলে আমি বিক্রি করব।”

“ভালো দামের আশায় ষাঁড়টি পরিবারের সবাই মিলে দিনরাত পরিশ্রম করে লালন-পালন করেছি। আশাকরি এবার ভালো দামে বিক্রি করতে পারব,” যোগ করেন তিনি। 

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়