ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৪ মে ২০২৬  
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আরো পড়ুন:

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বঢ়ে।

শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর এই আয়োজনে খ্যাতিমান নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় নৃত্যাঞ্চল এর শিল্পীদের মনোমুগ্ধকর ‘নৃত্যগীতি’ অনুরাগীদের মুগ্ধ করে। এই পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

আয়োজনে রাজধানী ঢাকা ও সংলগ্ন এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি প্রদর্শিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে সনদ তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও গ্যালারি চিত্রক এর প্রতিষ্ঠাতা শিল্পী মো. মনিরুজ্জামান, বীকন ফার্মাসিউটিকেলস এর ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহ-সভাপতি রবিউল ইসলাম মিলটন।

নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে উত্তরণীয় পরিয়ে সম্মানিত করেন ভারতীয় হাইকমিশন ঢাকার প্রথম সচিব (রাজনীতি ও গণমাধ্যম) গোকুল ভি. কে।

অনুষ্ঠানে আয়োজন সহযোগী ছিল সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক.কম। 

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়