ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত নিরসনে সাহায্যের প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১৪ মে ২০২৬   আপডেট: ২২:৫৮, ১৪ মে ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত নিরসনে সাহায্যের প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ মে) তাদের আলোচনার সময় চীনা নেতা শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দেশটি ইরানের তেলের এক নম্বর ভোক্তা।

আরো পড়ুন:

দুই দিনের আলোচনার প্রথম দিনের পর রেকর্ড করা এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজের শন হ্যানিটিকে বলেন, “প্রেসিডেন্ট শি একটি চুক্তি হওয়া দেখতে চান। তিনি প্রস্তাবও দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে আমি সাহায্য করতে চাই’।”

ট্রাম্প আরো বলেছেন, “তিনি হরমুজ প্রণালি খুলে দিতে চান।”

ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল, ট্রাম্প চীনকে চাপ দেবেন যেন তারা ইরানকে একটি শান্তি চুক্তি মেনে নিতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে চাপ দেয়। এই প্রণালিটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ যা যুদ্ধের কারণে মূলত বন্ধ রয়েছে। 

ট্রাম্প ও জিনপিংয়ের বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চীন এই বিষয়ে একমত হয়েছে যে প্রণালিটি ‘অবশ্যই খোলা রাখতে হবে’ এবং চীন এই প্রণালির সামরিকীকরণ ও শুল্ক আরোপের বিরোধী। 

এই বিষয়গুলো চীনের পূর্ববর্তী বিবৃতির সঙ্গে অনেকাংশেই মিলে যায়।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সাহায্য চায়নি এবং ‘তাদের সাহায্য আমাদের প্রয়োজন নেই।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়