ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাহাদ হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে ফাহাদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে ও স্থানীয় অ্যাডভোকেট হারুনুর রশীদ খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার জানায়, দুপুরে ফাহাদ বন্ধু জিহাদ ও রাফির সঙ্গে সহপাঠী বোরহান মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বৃষ্টি শুরু হলে তিন জন বাড়ির পাশে একটি গাছের নিচে অবস্থান নেয়।
একপর্যায়ে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে ফাহাদ; আহত হয় সঙ্গে থাকা রাফিও। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যুর খবরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, পুলিশ যাওয়ার আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।”
ঢাকা/পলাশ/রাজীব
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি