ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেরোবির নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল

বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১৪ মে ২০২৬  
বেরোবির নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন:

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আনিসুর রহমানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নতুন প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।

এতে আরো বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়