ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৪ মে ২০২৬  
যশোরে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

যশোরে সাড়ে ৪ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হোসেন নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদহ মাঠপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

ইমরান হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী গ্রামের হবিবর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পুলেরহাট-রাজগঞ্জ সড়কের মাঠপাড়ায় অবস্থান নেয়। দুপুর ১টার দিকে ইমরান নামের ওই যুবক মোটরসাইকেলে সেখানে পৌঁছালে সন্দেহবশত তাকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

ঢাকা/রিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়