স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় হৃদয় (২৬) নামে এক তরুণকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী উম্মে জান্নাত সাথীর (২৮) বিরুদ্ধে।
বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত উম্মে জান্নাত সাথীকে আটক করেছে পুলিশ। হৃদয় বাবুপাড়া এলাকার এরশাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ধারালো চাকু দিয়ে হৃদয়কে গলা কেটে হত্যার চেষ্টা করেন উম্মে জান্নাত সাথী। পরে গুরুতর আহতাবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। হামলার ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/নিয়াজ/রাজীব
হামে আরো ৮ শিশুর মৃত্যু