জাতীয় পার্টির নির্বাচনি ব্যয় ৫ লাখ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মোট নির্বাচনি ব্যয় ছিল ৫ লাখ টাকা।
বুধবার (১৩ মে) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে ইসিতে হিসাব জমা দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।
ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ১৯৬ জন প্রার্থী অংশ নেন।তবে প্রার্থীদের নির্বাচনি প্রচারের জন্য দলীয়ভাবে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
হিসাবে দেখা গেছে, নির্বাচনি প্রচার বাবদ জাতীয় পার্টি ব্যয় করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া জনসভা আয়োজনের পেছনে খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং স্টাফ খাতে ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা।
জাতীয় পার্টি জানিয়েছে, নির্বাচনি ব্যয়ের অর্থ প্রাইম ব্যাংক পিএলসি এর বনানী শাখার একটি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করা হয়েছে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে।
ঢাকা/এমএসবি/এসবি
হামে আরো ৮ শিশুর মৃত্যু