ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাশুড়িকে কুপিয়ে হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৩ মে ২০২৬  
শাশুড়িকে কুপিয়ে হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামাতা শ্রী সুজিত চন্দ্র শীলকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত সুজিত চন্দ্র শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে। বেঞ্চ সহকারী আব্দুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ৭ অক্টোবর শাশুড়ি জোছনা রানী শীল ও স্ত্রী ইতি রানী শীলকে কুপিয়ে গুরুতর জখম করার পর আত্মহত্যার চেষ্টা করেন সুজিত চন্দ্র শীল। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে জ্যোৎস্না রানী মারা যান। এ ঘটনায় ইতি রানীর বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়