ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য সরাতে হবে: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৩ মে ২০২৬  
ঈদে ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য সরাতে হবে: ডিএসসিসি প্রশাসক

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। একইসঙ্গে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মী নিবাস পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

আরো পড়ুন:

প্রশাসক বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পুরনো ভবন ভেঙে ১৮টি বহুতল আবাসন নির্মাণ করা হবে। মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন কলোনিতে এসব ভবন হবে। প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

তিনি জানান, নতুন আবাসনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুবিধা পাবেন। থাকবে মন্দির, শিশুদের খেলার মাঠ। কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ এবং গ্যাস বিল ডিএসিসির পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রশাসক। তিনি বলেন, “ড্রেন ও খালে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা হয়।শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।”  

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়