ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৪ মে ২০২৬   আপডেট: ২০:২৪, ১৪ মে ২০২৬
এবার পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

এবার পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। কিয়ার স্টারমারের নেতৃত্বে আস্থা হারানোর কারণে পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছেন স্ট্রিটিং।

চলতি সপ্তাহের শুরুতে স্থানীয় নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। মন্ত্রিসভায় তার থাকা না-থাকা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তবে স্টারমার সাফ জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।

আরো পড়ুন:

স্টারমারের কাছে লেখা চিঠিতে স্ট্রিটিং লিখেছেন, তিনি তার (স্টারমার) নেতৃত্বে আস্থা হারিয়েছেন। সুতরাং সরকারি পদে থাকা তার জন্য আর সম্মানজনক হবে না এবং নীতিগতভাবেও ঠিক হবে না।

এক্স-এ শেয়ার করা পদত্যাগপত্রে তিনি লিখেছেন, এটি স্পষ্ট যে, কিয়ার স্টারমার আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না।

তিনি আরো লিখেছেন, “যেখানে আমাদের দূরদৃষ্টি প্রয়োজন, সেখানে রয়েছে শূন্যতা। যেখানে আমাদের দিকনির্দেশনা প্রয়োজন, সেখানে রয়েছে লক্ষ্যহীনতা। সোমবার আপনার ভাষণে এই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে। নেতারা দায়িত্ব নেন, কিন্তু প্রায়শই এর অর্থ হয়েছে অন্যদের পদত্যাগ করা। আপনাদের সহকর্মীদের কথাও শুনতে হবে, যার মধ্যে ব্যাকবেঞ্চাররাও রয়েছেন এবং ভিন্নমতের প্রতি কঠোর মনোভাব আমাদের রাজনীতির মর্যাদা ক্ষুণ্ণ করে।”

এর আগে মঙ্গলবার কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন চার মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন সম্প্রদায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় উপ-প্রতিমন্ত্রী মিয়াট্টা ফানবুলেহ, সুরক্ষামন্ত্রী জেস ফিলিপস, বিচার মন্ত্রণালয়ে সংসদীয় উপমন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোনস এবং জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী জুবির আহমেদ। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়