তিস্তায় ডুবে ২ ভাইয়ের মৃত্যু
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লালমনিরহাটে তিস্তা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রেজাউল ইসলামের ছেলে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে সহপাঠীদের সঙ্গে খেলতে যায় সিফাত ও স্বচ্ছ। খেলা শেষে স্বচ্ছ নদীতে গোসলে নেমে ডুবে যেতে থাকে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দিলে বড় ভাই সিফাত আহমেদও ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/নিয়াজ/রাজীব
কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী