ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৩৫ কেজির কচ্ছপ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৬ মে ২০২৬   আপডেট: ১৬:৪৪, ১৬ মে ২০২৬
কুয়াকাটা সৈকতে ভেসে এল ৩৫ কেজির কচ্ছপ

৩৫ কেজি ওজনের কচ্ছপটি সৈকতে ভেসে আসে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩৫ কেজি ওজনের একটি অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ ভেসে এসেছে। শনিবার (১৬ মে) দুপুরে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশকর্মীরা ঘটনাস্থলে আসে। বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পর্যটকরা ভিড় জমান।

কচ্ছপটি আহত ও দুর্বল। প্রাথমিক চিকিৎসা শেষে সেটিকে অবমুক্ত করার চেষ্টা হলেও আবারও ফিরে আসে। বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চর বিজয় এলাকায় নিয়ে অবমুক্ত করে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। 

আরো পড়ুন:

সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম বলেন, ‘‘আমি দূর থেকে দেখি ঢেউয়ের সঙ্গে বড় একটি কচ্ছপ ভেসে আসছে। কাছে গিয়ে বুঝতে পারি এটি জীবিত আছে। কয়েকজন মিলে সেটি নিরাপদে তীরে নিয়ে আসি।’’ 

উপরার আহ্বায়ক কে এম বাচ্ছু বলেন, ‘‘এটি অলিভ রিডলি প্রজাতির বড় সামুদ্রিক কচ্ছপ। ধারণা করা হচ্ছে, দীর্ঘসময় সমুদ্রে ভেসে থাকার কারণে দুর্বল হয়ে পড়েছে। কচ্ছপটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং খোলসের কিছু অংশে শ্যাওলা জমে ছিল। আমরা প্রাথমিকভাবে পরিষ্কার করে স্যালাইন ও প্রয়োজনীয় সেবা দিয়েছি।’’ 

তিনি আরো বলেন, ‘‘প্রথমে আমরা সৈকতের জিরো পয়েন্টে কচ্ছপটি অবমুক্ত করি, তবে শরীর দুর্বল থাকার কারণে সেটি আবার ফিরে আসে। দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের সহায়তায় চর বিজয় নিয়ে গিয়ে অবমুক্ত করা হয়।’’ 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়। কচ্ছপটির চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের পর চর বিজয় সংলগ্ন সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। 
 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়