রাজধানীর যানজট নিরসনে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক বিষয়কে কেন্দ্র করে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এতে রাজধানীর সড়কব্যবস্থার বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর বিষয়গুলো গুরুত্ব পায়।
এছাড়া নগরবাসীর ভোগান্তি কমাতে কার্যকর ও টেকসই সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে