আলি লারিজানির স্থলাভিষিক্ত হলেন বাঘের যুলঘাদর
গত সপ্তাহে নিহত ইরানের সুপ্রিম সিকিউরিটি ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ বাঘের যুলঘাদর। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছেন।
ইরানের শাসন কাঠামোতে বেশ কয়েকটি উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন যুলঘাদর।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৯৮০-এর দশকে সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর যুলঘাদর আট বছর আইআরজিসি-র জয়েন্ট স্টাফের প্রধান এবং এরপর আরোআট বছর গার্ডস বাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আইআরজিসি-র জয়েন্ট স্টাফের প্রধান, আইআরজিসি-র ডেপুটি কমান্ডার-ইন-চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের ডেপুটি চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সাল থেকে তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব ছিলেন। এটি একটি শক্তিশালী সংস্থা যা ইরানের বিভিন্ন ক্ষমতা কাঠামো এবং সর্বোচ্চ নেতার মধ্যে উপদেষ্টা ও মধ্যস্থতাকারী উভয় ভূমিকাই পালন করে।
ঢাকা/শাহেদ
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে