ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর অনু‌রোধ পা‌কিস্তা‌নের রাষ্ট্রদূতের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৪ মার্চ ২০২৬  
ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর অনু‌রোধ পা‌কিস্তা‌নের রাষ্ট্রদূতের

বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর অনু‌রোধ জা‌নি‌য়ে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে দেশ‌টি।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে স‌চিবাল‌য়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাতকা‌লে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এই অনু‌রোধ জানান।

আরো পড়ুন:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসং‌যোগ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানানো হ‌য়ে‌ছে। 

এতে বলা হয়,  বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষা‌তকা‌লে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়