ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১০ মে ২০২৬  
ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল

অধ্যাপক ইসরাফিল প্রাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন চারুকলা অনুষদের অধ্যাপক ইসরাফিল প্রাং।

রবিবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আরো পড়ুন:

অধ্যাপক ইসরাফিল প্রাং বর্তমানে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক।

এর আগে দুপুরে দুইটার দিকে প্রক্টর পদ ছাড়তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগের কারণ হিসেবে বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি, কোনো চাপে পড়ে নয়।”

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়