ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবি সিনেটে সিন্ডিকেট সভা চলাকালে ডাকসুর বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৮ মে ২০২৬   আপডেট: ১৩:৪৪, ৮ মে ২০২৬
ঢাবি সিনেটে সিন্ডিকেট সভা চলাকালে ডাকসুর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভা চলাকালে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী ও ডাকসু নেতারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি হাতে ছিল নানা দাবি-সংবলিত প্ল্যাকার্ড।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টায় সিনেট ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

একই সময়ে কনফারেন্স রুমের বাইরে অবস্থান নেন ডাকসু নেতা ও শিক্ষার্থীরা। তারা ‘শিক্ষার্থীদের অধিকার বন্ধ করে ট্রেজারার’, ‘ডাকসু যখন টার্গেট, বাতিল করে বাজেট’, ‘বাজেট আনার মুরোদ নাই, আনলে বলে দরকার নাই’, ‘শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি’, ‘ডাকসুর আনা বরাদ্দ, ট্রেজারারের নজর কেন’, ‘পরিবহন বাজেট নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি শনিবার বাস সার্ভিস চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাজেট অনুমোদন দিলেও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তা আটকে দেওয়ার সুপারিশ করেছেন। এর প্রতিবাদে সন্ধ্যা ৭টার পর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পরে সেখানে জড়ো হয়ে ডাকসু নেতা ও শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়