শক্তি কাপুরের মৃত্যুর গুজব
শক্তি কাপুর
গুঞ্জন উড়ছে, মারা গেছেন বলিউডের বর্ষীয়াণ অভিনেতা শক্তি কাপুর। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়ে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন শক্তি কাপুর নিজেই।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন শক্তি কাপুর। সকলকে আশ্বস্ত করে এই তারকা বলেন, “আমার মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা। আমি সুস্থ ও সুখে আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর আর নেই। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় উদ্বেগ। এরপর নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করেন শক্তি কাপুর।
আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন শক্তি কাপুর। ভিডিও বার্তায় তিনি জানান, যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানোর জায়গা কখনো সোশ্যাল মিডিয়া হতে পারে না।
বলিউড সিনেমার অন্যতম পরিচিত মুখ শক্তি কাপুর। বিশেষ করে আশি ও নব্বই দশকে কৌতুক ও খলচরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন। কাদের খান ও আসরনি ও তার জুটি ছিল দর্শকপ্রিয়। তিনজন একসঙ্গে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
ঢাকা/শান্ত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা