ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার ইঙ্গিত পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১০ মে ২০২৬   আপডেট: ১৯:৩৬, ১০ মে ২০২৬
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার ইঙ্গিত পুতিনের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (১০ মে) দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

শনিবার মস্কোর বিজয় দিবসের কুচকাওয়াজ থেকে ইউক্রেন যুদ্ধে জয়ের প্রত্যয় ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর এই ইঙ্গিত দিলেন তিনি।

আরো পড়ুন:

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের স্মরণে ৯ মে রাশিয়ায় বিজয় দিবস উদযাপন করা হয়। গত কয়েক বছরের তুলনায় রাশিয়ার এবারের বিজয় দিবসের অনুষ্ঠান ছিল অনেকটাই অনাড়ম্বর।

শনিবার শত শত সামরিক কর্মীর সামনে এবং কয়েকজন বিশ্বনেতাকে পাশে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি একটি ‘ন্যায্য’ যুদ্ধ করছেন এবং ইউক্রেনকে একটি ‘আগ্রাসী শক্তি’ বলে অভিহিত করেন, যাকে ‘ন্যাটোর পুরো জোট অস্ত্রসজ্জিত ও সমর্থন করছে।’

এর কয়েক ঘণ্টা পরে পুতিন বলেন, “আমি মনে করি বিষয়টি শেষ হতে চলেছে।” 

পুতিন কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থনের সমালোচনা করে বলেন, “তারা (পশ্চিমারা) রাশিয়ার সঙ্গে সংঘাত বাড়িয়ে তুলতে শুরু করেছিল, যা আজও চলছে। আমি মনে করি এটি (যুদ্ধ) শেষের দিকে এগোচ্ছে, কিন্তু এটি এখনো একটি গুরুতর বিষয়। তারা রাশিয়ার শোচনীয় পরাজয় এবং তার রাষ্ট্রসত্তার পতনের জন্য মাস ধরে অপেক্ষা করেছে। কিন্তু তা হয়নি। আর তারপর তারা সেই চক্রে আটকে গেছে এবং এখন আর তা থেকে বের হতে পারছে না।”

পুতিন জানান, একটি সম্ভাব্য শান্তি চুক্তির সমস্ত শর্ত নিষ্পত্তি হয়ে গেলে তিনি তৃতীয় কোনো দেশে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত। এর মাধ্যমে তিনি তার ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে বৈঠকের বিষয়ে তার চিরাচরিত অবস্থানেই অটল থাকেন। 

তিনি বলেন, “এটিই চূড়ান্ত বিষয় হওয়া উচিত, আলোচনা নিজে নয়।”

ইউরোপীয়দের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কিনা জানতে চাইলে পুতিন বলেন, “ব্যক্তিগতভাবে আমার জন্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানির প্রাক্তন চ্যান্সেলর শ্রোডার অধিকতর পছন্দনীয়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়