ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৯ মে ২০২৬   আপডেট: ০৮:৩৫, ৯ মে ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। রাশিয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প ২৯ এপ্রিল রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর জানিয়েছিলেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কাজ চলছে। পুতিন গত বছরও একই ধরনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যা তিন দিন স্থায়ী হয়েছিল। কিন্তু কিয়েভের েএ ব্যাপারে কোনো সম্মতি ছিল না।

আরো পড়ুন:

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেছেন, “এই বিরতির মধ্যে সমস্ত সামরিক কার্যকলাপ স্থগিত রাখা হবে এবং উভয় দেশ থেকে ১,০০০ বন্দির বিনিময়ও অন্তর্ভুক্ত থাকবে। আশা করি, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী এবং কঠিন লড়াইয়ের যুদ্ধের সমাপ্তির সূচনা। এই সংঘাতের অবসানের জন্য আলোচনায় ক্রমাগত অগ্রগতি হচ্ছে।”

রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মারক অনুষ্ঠান এবং মস্কোর রেড স্কোয়ারে একটি সামরিক কুচকাওয়াজের সাথে মিল রেখে ৮ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

ইউক্রেন মঙ্গলবার মধ্যরাতে  শুরু হওয়া একটি অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির জন্য নিজস্ব প্রস্তাব ঘোষণা করেছে এবং রাশিয়াকে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে।

কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেনের শীর্ষ আলোচক রুস্তেম উমেরভ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দিতে মায়ামিতে পৌঁছেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার শান্তি আলোচনা থমকে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মার্কিন মধ্যস্থতায় এই আলোচনা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল নিয়ে অচলাবস্থায় রয়েছে। মস্কো দাবি করছে, কিয়েভ যেন তার চার বছরের পূর্ণাঙ্গ আগ্রাসনে দখল করতে ব্যর্থ হওয়া অঞ্চলের অংশগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়। ইউক্রেন বলছে, তারা তাদের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূমি ছেড়ে দেবে না।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়