ছাত্রদল নেতার সুস্থতা কামনায় দোয়া
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রদলের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সালেহ মো. আদনান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
অনুষ্ঠানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা, মহানগর এবং থানা পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা/এনআই/এসবি
আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কদমতলীর ফোম কারখানার আগুন