ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাপলা চত্বরের স্মৃতি প্রেরণা জোগাবে: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৮ মে ২০২৬  
শাপলা চত্বরের স্মৃতি প্রেরণা জোগাবে: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,“শাপলা চত্বরের ঘটনা ছিল কেবল একটি সাধারণ সমাবেশ নয় বরং এটি ছিল আধিপত্যবাদবিরোধী জনতার মৃত্যুভয়হীন চেতনা ও অকুতোভয় আন্দোলনের প্রতীক।”

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীতে শাপলা চত্বর শহীদ স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মিয়া গোলাম পরওয়ার বলেন, “যারা আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ভালোবাসায় জীবন বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শাপলা চত্বর তাদের আত্মত্যাগের এক ঐতিহাসিক প্রতীক হয়ে আছে।”

তিনি দাবি করেন, “তৎকালীন সরকার সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া এবং ইসলামী মূল্যবোধবিরোধী অবস্থান নেওয়ার কারণেই জনরোষের সৃষ্টি হয়েছিল। নাস্তিক্যবাদী আগ্রাসন ও মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে ইসলামী জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

ঢাকা/এনআই /এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়