ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৮ মে ২০২৬   আপডেট: ২১:১৮, ৮ মে ২০২৬
আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মোহাম্মদ ইলিয়াস

সাভারের আশুলিয়ায় ৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ মে) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহের কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিশুর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শিশুটি তার চাচার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়ে। শিশুটি বুধবার (৬ মে) বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে কান্না করছিল। পরে স্বজনরা জিজ্ঞাসা করলে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। পরে স্বজনরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানায়। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, “ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর স্বজন একটি মামলা দায়ের করেছেন। আগামীকাল ওই শিক্ষককে আদালতে নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়