ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৮ মে ২০২৬  
প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

এএসআই আলমগীর হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনকে একটি প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার  করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ মে রাতে পুবাইল এলাকায় তল্লাশির সময় একটি প্রাইভেটকার থামান এএসআই আলমগীর হোসেন। কাগজপত্র পরীক্ষা করার কথা বলে গাড়িটি থানায় নেওয়া হয়। পরে গাড়িটি মালিকের কাছে হস্তান্তর না করে আত্মসাতের চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা।

ওই ঘটনায় গত ৬ মে গাড়ির মালিক শেখ শরীফ হোসেন পাটোয়ারী পুবাইল থানায় ওই পুলিশ কর্মকর্তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আলমগীর হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। 

পুলিশ সূত্র জানায়, অভিযোগের পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে এএসআই আলমগীরকে ডোপ টেস্টের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। ওই পরীক্ষায় দেখা গেছে, ওই পুলিশ কর্মকর্তা মাদক সেবন করতেন।

জিএমপির উপ-কমিশনার (অপরাধ- দক্ষিণ) মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, “আত্মসাতের মামলায় এএসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি কারাগারে আছেন।”

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়