ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৯ মে ২০২৬   আপডেট: ০৯:৩১, ৯ মে ২০২৬
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

নিহত মুরছালিন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে মুরছালিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কুমিল্লায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত মুরছালিন একই ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষীর্থী ছিলেন।

নিহতের পরিবার জানায়, কয়েকজন চোরাকারবারী রাতে মুরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্তে যায়। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলে মুরছালিন নিহত হন। বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়