ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দর্শনীয় স্থানগু‌লো‌কে পর্যটন‌কেন্দ্র হি‌সে‌বে গ‌ড়ে তোলা হবে: সংস্কৃ‌তিমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ৯ মে ২০২৬   আপডেট: ০৯:৩২, ৯ মে ২০২৬
দর্শনীয় স্থানগু‌লো‌কে পর্যটন‌কেন্দ্র হি‌সে‌বে গ‌ড়ে তোলা হবে: সংস্কৃ‌তিমন্ত্রী

কুষ্টিয়ার শিলাইদহ কু‌ঠিবা‌ড়ি‌তে বিশ্বক‌বি রবীন্দ্রনাথ ঠাকু‌রের জন্মবা‌র্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠা‌নে বক্তব্য দেন সংস্কৃ‌তি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃ‌তি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‍“প্রত্নতত্ত্ব অ‌ধিদপ্ত‌রের অন্তর্ভুক্ত সব দর্শনীয় স্থানগু‌লো‌কে পর্যটন‌কেন্দ্র হি‌সে‌বে গ‌ড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করছে।” 

শুক্রবার (৮ মে) বি‌কে‌লে কুষ্টিয়ার শিলাইদহ কু‌ঠিবা‌ড়ি‌তে বিশ্বক‌বি রবীন্দ্রনাথ ঠাকু‌রের ১৬৫তম জন্মবা‌র্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

নিতাই রায় চৌধুরী বলেন, “রবীন্দ্র কু‌ঠিবা‌ড়ি‌কে পর্যটন‌ কেন্দ্র হি‌সেবে গ‌ড়ে তোলা হ‌বে। এ বিষ‌য়ে যৌথভা‌বে সংস্কৃ‌তি ও পর্যটন মন্ত্রণাল‌য় কাজ কর‌ছে। রবীন্দ্রনা‌থের স্মৃ‌তি‌বিজ‌রিত কু‌ঠিবা‌ড়ি বাংলা‌দে‌শে সংস্কৃ‌তি‌ ও ইতিহা‌সে অনন্য জায়গা দখল ক‌রে আছে।” 

তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকু‌রের কাঁচা‌রি বা‌ড়ি সংস্কার করা হ‌য়ে‌ছে। এতেই বোঝা যায় এসব স্থাপনাগু‌লো প্রত্নতত্ত্ব দপ্ত‌রের তদা‌র‌কি‌তে আছে। এরই ধারাবা‌হিকতায় প্রত্যেক বছর প্রয়োজনীয় সংস্কার করা হ‌বে।” 

সংস্কৃ‌তি বিষয়ক মন্ত্রণাল‌য়ের স‌চিব কা‌নিজ মওলার সভাপ‌তি‌ত্বে উদ্বোধনী অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন কুষ্টিয়া-১ আস‌নের সংসদ সদস‌্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক তৌ‌হিদ বিন হাসান, পু‌লিশ সুপার জ‌সিম উদ্দিন, অধ‌্যাপক ড. ওয়া‌কিল আহ‌মেদসহ অন‌্যান‌্যরা। আলোচনা সভা শে‌ষে ম‌ঞ্চে নাটক, নৃত‌্য ও রবীন্দ্র সংগীত প‌রি‌বেশন ক‌রেন বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের শিল্পীরা।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়