ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় সালিশ শুরুর আগেই হামলা, নিহত ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৯ মে ২০২৬   আপডেট: ০৯:০৭, ৯ মে ২০২৬
চুয়াডাঙ্গায় সালিশ শুরুর আগেই হামলা, নিহত ১

ফাইল ফটো

চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালিশ শুরুর আগে প্রতিপক্ষের হামলায় আলীমদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিবুল উল আমল সুজনের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত আলীমদ্দীন (৫৫) শংকরচঁন্দ্র গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে।

শংকরচঁন্দ্র ইউনিয়নের চেয়ারময়ান মহিবুল উল আলম সুজন জানান, আলীমদ্দীন ও একই গ্রামের মৃত শামসদ্দীের ছেলে কাঠ লিয়াকত (৬৫) এক সঙ্গে শংকরচঁন্দ্র মোকামতলায় ভূষিমালের ব্যবসা করতেন। আলিমদ্দীন কাঠ লিয়াকতের কাছে ১৩ লাখ টাকা পাওনাদার ছিলেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত দিতে কালক্ষেপণ করা হচ্ছিল। শুক্রবার রাত ৯টার দিকে আলিমদ্দীন কাঠ লিয়াকতকে সঙ্গে নিয়ে আমার ডিঙ্গেদহ বাজারের বাড়ির সামনে গোল ঘরের কাছে সালিশ বৈঠকের জন্য আসেন।” 

তিনি বলেন, “এসময় কাঠ লিয়াকতের ছেলে আলামিন (২৬) এসে আলিমদ্দীনের উপর হামলা করেন। ইট দিয়ে আঘাত ও লাথি ঘুষি মারলে আলিমদ্দীন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে কাঠ লিয়াকতকে স্থানীয় জনতা আটক করে পুলিশের সোপর্দ করে।”

নিহত আলীমদ্দীনের ভাতিজা আজিবর বলেন, “চাচা কাঠ লিয়াকতের কাছে ১৩ লাখ টাকা পাবে। আজ তাকে নিয়ে ঘটনার ১০ মিনিট আগে সুজন চেয়ারময়ানের কাছে বিচারের জন্য যান। লিয়াকতের ছেলে আলামনি গিয়ে আমার চাচার ওপর হামলা করে। লিয়াকত ও আলামিন চাচাকে ইটদিয়ে মেরে হত্যা করে। পালানোর সময় আমরা লিয়াকতকে আটক করেছি। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, টাকা লেনদেন নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হবে। ময়নাতদন্তের পর বলা যাবে হত্যার কারণ।
 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়