ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩৪, ২৩ মার্চ ২০২৬
ঝালকাঠিতে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

ঝালকাঠির নলছিটিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার তেঁতুলবাড়িয়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থী ভিড় করে।

স্থানীয়রা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় ঘোড়সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্য ছিল পুরস্কার। ঘোড়দৌড় উপলক্ষে মাঠে মেলা বসে। এতে রকমারি, খেলনা, খাবার, ফুচকা, চা, রঙ্গিলা পানসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

আয়োজক রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম লাবু  বলেন, “ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে। এ আয়োজন যেন গ্রামবাসীর মহামিলন মেলায় পরিণত হয়।”

ঢাকা/অলোক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়