ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৫ মার্চ ২০২৬  
গোপালগঞ্জে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ফটো

গোপালগঞ্জে চাচাতো ভাইয়ের বাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোপালগঞ্জ শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে মারা যান তিনি।

আরো পড়ুন:

ইমরান মোল্যা একই গ্রামের মহসিন মোল্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ইমরানের চাচাতো ভাই পলু মোল্যার বাড়িতে মঙ্গলবার বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ইমরান আগুন নেভাতে ওই বাড়িতে যান। একটি লাঠি দিয়ে মিটার থেকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুনে বসত ঘরের কিছু অংশ পুড়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, আগুন লাগা বসত ঘরের বিদ্যুতের তার খুলতে গিয়ে এক যুবক বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়