ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অন্ধ্রপ্রদেশে বাস ও লরির সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১২

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৬ মার্চ ২০২৬   আপডেট: ১২:৪৪, ২৬ মার্চ ২০২৬
অন্ধ্রপ্রদেশে বাস ও লরির সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১২

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস ও লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে ঝলসে অন্তত ১২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অন্ধ্রপ্রদেশের মারকাপুরম জেলায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। মারকাপুরম জেলায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে যায়। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আট জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অন্তত ২৪ জন গুরুতর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরোচার জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন তিনি। গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়েছেন তিনি।

কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। গাড়ি চালক নিয়ন্ত্রণ হারাতেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। বাসে কত জন যাত্রী ছিলেন তাও জানা যায়নি। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ঢাকা/সুচরিতা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়