সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ঈদে কোথাও সমস্যা হয়নি: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে কোথাও কোনো সমস্যা হয়নি।”
তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রমজান শুরু হয়েছে এবং যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে কিন্তু জ্বালানি সংকট থাকা সত্ত্বেও এবার ঈদে পরিবহন সংকট হয়নি, পরিবহন ভাড়া বাড়েনি মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে এবং ফিরতে পেরেছে। এবার রমজানে দ্রব্যমূল্যও স্থিতিশীল ছিল। এবার গার্মেন্ট শ্রমিকদের বেতন নিয়ে অস্থিরতা তৈরি হয়নি। গার্মেন্ট ফ্যাক্টরি থেকে সঠিক সময়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে তাই কোনো সমস্যা তৈরি হয়নি।”
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফের সফররত এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ কর্মসূচি চলছে এবং কর্মসূচি এগিয়ে নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। কর্মসূচির বিপরীতে যেসব শর্ত রয়েছে, সেগুলো বাংলাদেশের অর্থনীতির পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।”
ঢাকা/এএএম/এসবি
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে