মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব নিলেন মাশুক
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন। এছাড়াও বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান মাশুক জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ঢাকা/বেলাল/বকুল
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে