ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ০৯:০৩, ২৩ মার্চ ২০২৬
ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—

মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: চার নম্বর বউ। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: আহসান হাবিব আকিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মেইন কাস্টিং। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, ডা. এজাজ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: বাতাসের ফুল। রচনা ও পরিচালনা: ফারহান আহমেদ ঈশান। অভিনয়ে: জোভান আহমেদ, কেয়া পায়েল প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভ্যাজাল জামাই। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মাসুম বাশার প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: জানি দেখা হবে। রচনা ও পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনী প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: উই টাইম। রচনা ও পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক ফারহান, বহ্নি হাসান প্রমুখ।

আরো পড়ুন:

চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: মায়াপাখি-২। পরিচালনা: জাকারিয়া সৌখিন। অভিনয়ে: অপূর্ব ও নেহা প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ভাসুর। পরিচালনা: মহিন খান। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: অন্ধ বালক। রচনা ও পরিচালনা: ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে ‘ডানা ভাঙ্গা পাখি’। পরিচালনা করেছেন-রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন খায়রুল বাশার, তটিনী প্রমুখ।

এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: প্রিয় প্রিয়সিনী। পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: জোভান আহমেদ, তটিনী প্রমুখ। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: উকিল জামাই অ্যাডভোকেট বউ। পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: তন্ময় সোহেল, মানসী প্রকৃতি। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: পার্সেল। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার বিশেষ নাটক: ভালোবাসার প্রতিশ্রুতি। পরিচালনা: মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে: খায়রুল বাসার, সাদনিমা। রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: হৃদমাঝারে। রচনা ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: জাহের আলভি, তিথি প্রমুখ।

এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: দু’জন দু’জনার। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। দুপুর দেড়টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা,  সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: স্মৃতি ভালোবাসি তোমায়। রচনা: ফারাহ সাঈদ। পরিচালনা: মনিরুজ্জামান মুন্না। অভিনয়ে: আইশা খান, আব্দুর নূর সজল, আজম খান, ঝুনা চৌধুরী, কানিজ ফাতেমা দিবা প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক: পা পিছলে আলুর দম। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমুখ। রাত  ৮টায় প্রচার হবে একক নাটক: এক চিলতে ছোঁয়া। রচনা: সাইফুদ্দীন শাকিল। চিত্রনাট্য: অবয়ব সিদ্দিকী ও বৃষ্টি সিদ্দিকী। পরিচালনা: মজুমদার শিমুল। অভিনয়ে: ইয়াশ রোহান, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: এক মুঠো সুখ। রচনা: গোলাম সারোয়ার অনিক। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তাটিনী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: চোরের দল। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, অন্তরা, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমুখ।

দীপ্ত টিভি 
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: এতো কষ্ট কেন ভালোবাসায়, পরিচালনা: সোহেল রানা ইমন, অভিনয়: মোশাররফ করিম। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: হুইল চেয়ার, পরিচালনা: আতিকুর রহমান, অভিনয়: ইরফান সাজ্জাত, তাসনুবা তিশা। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভাইজান। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: যতœ, পরিচালনা: মোহাম্মাদ তৌফিকুল ইসলাম, অভিনয়: মুশফিক আর ফারহান, সুমনা। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বোতল বন্দী ভূত, পরিচালনায়: রাইসুল তমাল, অভিনয়: আরশ, তানিয়া বৃষ্টি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়