রোনানের জোড়া গেলে বাংলাদেশের পাকিস্তান বধ
ঠিক যেভাবে হামজা চৌধুরী নিজের শুরুটা রাঙিয়েছিলেন, রোনান সালিভানও তেমনই করলেন। বরং হামজার তাইতেও বেশি।
যুক্তরাষ্ট্র প্রবাসী রোনানের জোড়া গোলে মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জার্সি গায়ে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে রোনান নিজের সামর্থ্য বেশ ভালোভাবে দেখিয়েছেন।
ম্যাচের ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ শট নিয়ে গোল করেন রোনান। ডানপায়ে নেওয়া শট পাকিস্তানের পাঁচ খেলোয়াড়ের দেয়াল পেরিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৬৭ মিনিটে আরও একবার রোনান ঝলক দেখান। শেখ সংগ্রামের লম্বা ক্রসে হেডে গোল করে উদ্যাপনে মাতেন এই প্রবাসী ফরোয়ার্ড।
ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন। প্রথম সুযোগেই বাজিমাত করলেন।
এই জয়ে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।
ঢাকা/ইয়াসিন
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে