ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত

মাদারীপুরের শিবচরে বাসচাপায় হাবিব মোল্লা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এ সময় ভাঙ্গাগামী দোলা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, “রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়