ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের এক দিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
নিখোঁজের এক দিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের এক দিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকৈইসার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয়নুদ্দিন ঢালী স্থানীয় বিএনপি কর্মী ও খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নুদ্দিন ঢালী মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিন মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকে বাড়িতেই থাকতেন। রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেলে পার্শ্ববর্তী  কাকৈইসার এলাকার একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, “জয়নুদ্দিন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। সোমবার বিকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি, একটি পক্ষের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল। তদন্ত করলে পুরো ঘটনা বের হয়ে আসবে।”

গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত চলছে।”

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়